নওগাঁর সাপাহার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহীন রেজা।
বুধবার ৯ সেপ্টেম্বর) রাত ১১ ঘটিকার সময় এক সংক্ষিপ্ত হস্তান্তরের মাধ্যমে সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান নবাগত ওসি শাহীন রেজাকে আনুষ্ঠানিকভাবে থানা পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব গ্রহণকালে নবাগত ওসি শাহীন রেজা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
বিদায়ী ওসি মিজানুর রহমান তাঁর মেয়াদে সহযোগিতার জন্য থানার সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন ওসির সাফল্য কামনা করেন।