বগুড়ায় ধার নেওয়া টাকা ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে বন্ধু ওয়াহেদ হোসেন ওরফে নিঝুমকে (৩৭) হ'ত্যা'র অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন ও তাঁর বন্ধু স্বপনের বিরুদ্ধে।
পুলিশের দাবি, গত ৭ আগস্ট ওয়াহেদকে মালগ্রাম এলাকার একটি কার্যালয়ে ডেকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ও বি"ষা'ক্ত দ্র'ব্য মিশিয়ে পান করানো হয়। পরে তাঁর মৃ'ত্যু হলে লা'শ বস্তা'বন্দী করে ধানখেতে ফেলে রাখা হয়।
১২ আগস্ট মালগ্রাম মধ্যপাড়া দীঘিপাড় এলাকার একটি ধানখেত থেকে বস্তাবন্দী অর্ধ'গ'লিত লা'শ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা লাশটি ওয়াহেদের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নাজিমকে গ্রে'প্তা'র করা হয়েছে। আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।