ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সভাপতি রতন,সম্পাদক আনন্দ

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি ও আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে আয়োজিত কাউন্সিলে এই কমিটি গঠন করা হয়।

এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত। কাউন্সিল উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সনজিৎ কুমার রায়, জয়ন্ত মিশ্র, ধীমান দাস ও ফুলবাড়ী কমিটির রতন চক্রবর্তী। 

অনুষ্ঠানে সম্মানিক অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার চক্রবর্তী, বাদলু বর্মন ও ভূপেন্দ্রনাথ মণ্ডল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে রতন চক্রবর্তীকে সভাপতি ও আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যের ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। 

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x