ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জঙ্গল কেটে নোংড়া আবর্জনা পরিস্কার করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির আলোকে ডেঙ্গুমুক্ত দেশ গড়নে আমাদের বসবাস ও কর্মস্থলের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা কারো একার পক্ষে সম্ভবপর নয় উল্লেখ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: খায়রুল আলম, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, মৎস্য অফিসার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থতি ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x