ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

‎‎ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

‎

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুমা বেগম।  এসময় ওই কর্মসূচিতে  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

‎

‎উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ রোগের বিস্তার ঠেকাতে সরকারি দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।  বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে সেদিকেও খেয়াল রাখতে হবে।’

‎

‎তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতা ঈমানের অংগ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা অপসারণ করতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।’

‎

জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিস মশা নির্মূলে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।’

‎‎

‎এ সময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম,আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম,সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সহ-সভাপতি আমিনুল জুয়েল, জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী, যুবদল নেতা রিয়ন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x