ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

প্রবাসে যুবকের মৃ*ত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল মর*দেহ

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় লিবিয়াপ্রবাসী তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ মৃত্যুর প্রায় নয় মাস পর দেশে ফিরেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে তাঁর মরদেহ উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়।

তরিকুল ইসলাম ওই গ্রামের জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে। পরিবারের আর্থিক সংকট দূর করে স্বাবলম্বী হওয়ার আশায় প্রায় সাত বছর আগে জীবিকার সন্ধানে লিবিয়ায় পাড়ি জমান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানকালে গত ৩ জানুয়ারি হঠাৎ তরিকুলের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। নানা জটিলতা পেরিয়ে অবশেষে দীর্ঘ নয় মাস পর শনিবার দেশে ফেরে তাঁর মরদেহ।

শনিবার দুপুরে বিমানযোগে মরদেহটি বাংলাদেশে পৌঁছানোর পর বিকেল চারটার দিকে অ্যাম্বুলেন্সে করে তা গুরুড়া গ্রামের বাড়িতে নেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর তরিকুলের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। কফিন জড়িয়ে ধরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শোক নেমে আসে পুরো গ্রামে।

পরে বিকেল পাঁচটার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে তরিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রবাসে যুবকের মৃ*ত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল মর*দেহ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x