ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।
রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।
লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুূত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। শুধু নির্দিষ্ট কোনো এলাকায় নয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব।
উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে সরকারি আজিজুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সঞ্চালনায় ছিলেন আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, নাসিফ আল মারফি,অনিক আহমেদ ,রিয়াজ আহমেদ, ফাহাদ ইসলাম,ইমরুল কায়সার (দপ্তর সম্পাদক) আবু তালহা,মোহাইমেন ফয়সাল,মাসুদ রানা, জিহাদ হোসেন ,তামিম আহমেদ , লিখন। আরোও উপস্থিত ছিলেন গণিত বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রিফাত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ফজলে রাব্বি, সমাজকর্ম বিভাগ ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হাবিব রিফাত,ইতিহাস বিভাগ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিহাদ হোসেন, ডিগ্রি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনুর হোসেন, ছাত্রনেতা আসিফ তালুকদার, সজল আহমেদ, আলামিন সহ বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ