ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন সদর থানার ওসি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের নিকট থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তিনি ক্রেস্ট গ্রহণ করেন।

এ অর্জনের জন্য তিনি রেঞ্জ ডিআইজি, রাজশাহী, পুলিশ সুপার, বগুড়া এবং জেলার সকল ঊর্ধ্বতন ও সিনিয়র কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বগুড়া সদর থানার সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁদের আন্তরিকতা, নিষ্ঠা, পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই সম্মান শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি বগুড়া সদর থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া সদর থানার সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন সদর থানার ওসি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x