বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ঠনঠনিয়া কোচ টার্মিনাল বিশ্রামাগার কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মিনাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মাহবুবুর রহমান আজাদ-এর সভাপতিত্বে এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। প্রধান আলোচক ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। অনুষ্ঠান উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, এনামুল হক সুমন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সামসু, বগুড়া ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান সালেক, যুবদল নেতা সৌরভ হোসেন শিপলু, শ্রমিক নেতা আজাদুল হক উজ্জ্বল ও আনোয়ার হোসেন রানাসহ মালিক-শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির। পরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের কল্যাণ, সংগঠনের ঐক্য এবং টার্মিনাল বিশ্রামাগারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।