ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা

ছবি: প্রতিনিধি

নড়াইলে চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিয়ে, সামাজিক মারামারি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর থানার আয়োজনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তুলারামপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবসহ তুলারামপুর ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, নড়াইল জেলা পুলিশ সর্বদা নিরলস ভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে। সবাই মিলে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিয়ে, ইভটিজিং (উত্যক্তকরণ), সামাজিক মারামারি ও পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সমাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হবে। 

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x