ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ধামইরহাটে বাল্যবিবাহ,শিশুশ্রম ও শিশু ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা ঘোষণা

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ধামইরহাট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া নিরসন রোধ শীর্ষক অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন। 

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অঙ্গীকার ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা শারমিন উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা ঘোষণা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব ও করেন ইউএনও।

আলোচনা সভার এক পর্যায়ে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধে একটি আদর্শ উপজেলা` হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা। এর একপর্যায়ে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, `সমাজ থেকে বাল্যবিবাহ রোধ ও শিশু সুরক্ষা নিশ্চিত করা কেবল সরকারের একার দায়িত্ব নয়। এর জন্য পরিবার, সমাজও বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।`

তারা আরও বলেন, `উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে ঘোষণা একটি বড় মাইলফলক হলেও এর ধারাবাহিকতা ও সফলতা টেকসই রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য।`

ধামইরহাট শাখা এপি ওয়ার্ল্ড ভিশন জানায়, উপজেলায় ২০০৮ সাল থেকে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, শিক্ষাবিভাগ যুব ও শিশু সংগঠন এবং কমিউনিটির সমন্বয়ে শিশুদের সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করনের কাজ করে আসছে ওয়ার্ল্ড ভিশন। দীর্ঘদিনের সুপরিকল্পিত কার্যক্রমের সুফল হিসেবে এই অর্জন আজ সম্ভব হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাষ্টার ফিল্ড অপারেশন ও ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান, উপজেলা শাখা জামায়াতের আমীর হাফেজ মো. রেজুয়ান হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধামইরহাটে বাল্যবিবাহ,শিশুশ্রম ও শিশু ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x