ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন,সম্পাদক সুজন

ছবি: প্রতিনিধি

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ পেয়েছেন ১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন পেয়েছেন ১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির আতিকুর রহমান সোহাগ পেয়েছেন ১২ ভোট।

শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

সহ-সভাপতি পদে একাত্তর টিভির এস এম আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির সুমন সরদার পেয়েছেন ১১ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভির রাজিব সেলিম ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির আবুল কালাম আজাদ পেয়েছেন ১১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির সঞ্জু রায় ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির ইমরান হোসেন লিখন পেয়েছেন ১২ ভোট।

কোষাধ্যক্ষ পদে সময় টিভির আব্দুল আউয়াল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের বাধন কর্মকার কৃষ্ণ পেয়েছেন ১১ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন দীপ্ত টিভির ববিন রহমান, নাগরিক টিভির আব্দুর রহিম মন্ডল, গ্রিন টিভির শাহনেওয়াজ শাওন ও এটিএন বাংলার হুমায়রা আকতার জাহান।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন,সম্পাদক সুজন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x