ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পানে কৃষকের মৃ*ত্যু

মোস্তাফিজার রহমান (৪২)

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট  গ্রামের সাকিদার পাড়ায় স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে  মোস্তাফিজার রহমান (৪২) নামে  এক  কৃষকের মৃত্যু হয়েছে। 

মোস্তাফিজার রহমান ফুলকোট গ্রামের  আলহাজ্ব মৃত মজিবর রহমানের দ্বিতীয় পুত্র মৃত্যু কালে তিনি স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে  সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোস্তাফিজার রহমানের প্রতিবেশী ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল হাসান  জানান,গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে মোস্তাফিজার রহমান তাদের ধানের জমিতে মাজরা পোকা দমনে কীটনাশক ছিটাতে যায়। প্রচন্ড ভ্যাপসা গরমের জন্য  সঙ্গে করে স্যালাইন মিশানো পানিও নিয়ে যান পান করার জন্য। কীটনাশক ছিটানোর এক পর্যায়ে স্যালাইন মিশানো পানি পান  করতে গিয়ে ভুলক্রমে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায়  তার মৃত্যু হয়। পরদিন রবিবার সকাল ১০ ঘটিকায় ফুলকোট কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায় তিনি অত্যান্ত ভদ্র,নম্র প্রকৃতির এবং নামাজী  ব্যক্তি ছিলেন,তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পানে কৃষকের মৃ*ত্যু

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x