ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নিয়ামতপুরে আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন,নতুন কমিটি গঠন

ছবি: প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে চারটি সংগঠনের উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে স্বপন পাহান, সাধারণ সম্পাদক সন্তোষ লাগড়া ও সাংগঠনিক সম্পাদক বিজয় ইন্দুয়ার নির্বাচিত হন।

আদিবাসী যুব পরিষদের উপজেলা শাখায় সভাপতি প্রসেনজিৎ বারোয়ার, সহ-সভাপতি ফুলাল পাহান, সাধারণ সম্পাদক রপন মুন্ডা এবং সাংগঠনিক সম্পাদক মিঠুন লাকড়া নির্বাচিত হয়েছেন।

আদিবাসী নারী পরিষদের উপজেলা শাখায় সভানেত্রী নির্বাচিত হয়েছেন শুভ্রা এক্কা এবং সম্পাদিকা ফরজ মনি পাহান।

এ ছাড়া আদিবাসী ছাত্র পরিষদের উপজেলা শাখায় সভাপতি স্বপন মাহাতো, সাধারণ সম্পাদক প্রণব মুন্ডা ও সাংগঠনিক সম্পাদিকা পুষ্পা রানীসহ ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, নওগাঁ জেলা শাখার সভাপতি মার্টিন মুর্মু, সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, নওগাঁ জেলা যুব পরিষদের সভাপতি তিতাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড়, নওগাঁ জেলা ছাত্র পরিষদের সভাপতি মিঠুন পাহান ও সাধারণ সম্পাদক চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে পূজা উদযাপন ফ্রন্টের নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ডালিম বর্মনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা আদিবাসীদের অধিকার, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। নতুন কমিটির নেতৃবৃন্দও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন,নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x