ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

শিক্ষার্থীদের আগে মানবিক মানুষ হতে হবে,ধামইরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ

ছবি: প্রতিনিধি

`সিলেবাস পড়ে যদি কেউ ভালো করে তাহলে সে জিপিএ ফাইভ পাবে। আমরা সেটার নাম দিয়েছি গোল্ডেন, আমরা তার নাম দিয়েছি সিলভার কিংবা ব্রোঞ্জ। আসলে এইটার কোনটাই নয়।` 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁর ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মো. আখতার হোসেনের সভাপতিত্বে একথা বলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।

`শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অল সাবজেক্টে জিপিএ ফাইভ পেলে আমরা তার নাম দিয়েছি গোল্ডেন ফাইভ, সিলভার ফাইভ। কিন্তু সার্টিফিকেটে লিখা থাকবে এসএসসি জিপিএ ফাইভ। মানে সে পেয়েছে জিপিএ ফাইভ।

এই জিপিএ ফাইভ যদি দুই লাখ এসএসসি বা এইচএসসি ছাত্র পায় তাহলে, সার্টিফিকেটে তাই লেখা থাকবে। কিন্তু মূল যুদ্ধ আপনাকে ফেইস করতে হবে এইচএসসি পাশের পর কারণ, আটটা বোর্ডের সমস্ত মেধাবী ছাত্ররা আসবে একটি জায়গায়। তাঁদের সঙ্গে আপনাদের কম্পিটিশন করতে হবে। সে জায়গায় আপনার মেধা কি তা প্রমাণ করতে হবে।`

আলোচনা সভার এক পর্যায়ে ধামইরহাট ও পত্নীতলা উপজেলার ২০২৬ শিক্ষা বর্ষের ৭৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেষ্ট এবং ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।

এছাড়াও সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ ১৩৩টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী ধামইরহাটের সন্তান রাবেতা বিনতে রমজানকেও সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আলমগীর কবিরের সঞ্চালনায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ বলেন, `আগামীতে তোমরা যে জায়গায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছো কিন্তু সে জাগা অত সহজ নয়। আমি ভয় দেখাচ্ছিনা। বাস্তবতা বলতে চাই। অত্যন্ত কঠিন! পৃথিবী এগিয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তিত হচ্ছে।`

`একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে আমাদের পদার্পন ঘটছে। প্রযুক্তি আমাদের এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে প্রযুক্তি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। আগামী ১ থেকে ২ দশকের মধ্যে পৃথিবী কৃত্তিম বুদ্ধিমত্তা এ আই এর দিকে পদার্পণ করবে। আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।`

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, `শিক্ষকদের হাত থেকে যেদিন লাঠি বন্ধ হয়েছে, সেদিন থেকে এই শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে। এটি আমাদের জন্য অশনি সংকেত। একজন শিক্ষার্থীর ভালো রেজাল্ট করা যেমন গুরুত্বপূর্ণ বিষয় তার চাইতেও অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে একজন মানবিক মানুষ হওয়া।`

ছাত্রদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, `আজকে তোমাদের মধ্যে থেকে কেউ ডাক্তার হবে, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী হবে কেউ উদ্যোক্তা হবে। কিন্তু আমরা কি দেখি? তারা যখন বড় জায়গায় যায়, বড় বড় চাকরি করে তখন তার বাবা-মাকে ভুলে যায়। সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে তারা দূরে থাকে। প্রকৃতপক্ষে এ শিক্ষার কোন মূল্য নেই।`

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ তানভির আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের আগে মানবিক মানুষ হতে হবে,ধামইরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x