২১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারিয়াকান্দির পারতিতপরল গ্রামের বাসিন্দা মো: বাবু মিয়া (পিতা: মৃত ছালেক উদ্দিন প্রামাণিক) তার ছেলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার ছেলে মো: সজীব রহমান কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না থাকা সত্ত্বেও, জমির বিরোধের জের ধরে সারিয়াকান্দির থানার এসআই তপন তাকে মিথ্যা মামলায় জড়িয়ে ১১৮ নম্বর মামলার ১০৭ নম্বর আসামি বানিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।
দাবি: সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাবা মো: বাবু মিয়া সঠিক তদন্ত সাপেক্ষে ওসি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার ও ডিসি মহোদয়ের নিকট আকুল আবেদন জানিয়েছেন, যেন তার নিরপরাধ ছেলেকে মিথ্যা মামলা থেকে রেহাই দিয়ে সুবিচার নিশ্চিত করা হয়।