ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

খেটে খাওয়া মানুষের পাশে থাকতে চাই

দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি সজীবের

সাখাওয়াত হোসেন সজীব।

একদিকে বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ব, অন্যদিকে রাজনীতির দুঃসময়ে ত্যাগ-তিতিক্ষার পরীক্ষিত অভিজ্ঞতা। খেটে খাওয়া মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চান সাখাওয়াত হোসেন সজীব। 

ইতোমধ্যে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়াতে দিন-রাত পরিশ্রম করছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টারে সাখাওয়াত হোসেন সজীবকে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার কথা তুলে ধরা হয়েছে। 

পোস্টারে তাঁকে ‘বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য পুত্র’, ‘সাদা মনের মানুষ’, ‘আদর্শবান ও জনবান্ধব’ এবং ‘সবার প্রিয় মুখ’ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি অন্যায়ের সঙ্গে আপোষ না করা ও মানুষের বিপদে পাশে থাকার প্রত্যয়ও তুলে ধরা হয়েছে।

রাজনীতির দুঃসময়ে পরীক্ষিত কর্মী

সাখাওয়াত হোসেন সজীবের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে। 

তাঁর সমর্থকদের ভাষ্য, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি বিভিন্ন সময়ে সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে প্রতিকূলতার মধ্যেও তিনি মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছেন।

তাঁর অনুসারীরা বলেন, রাজনীতির দুঃসময়ে মাঠে থাকা, দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনার কথা শোনা—এসব কর্মকাণ্ডে সজীব সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার মানসিকতাই তাঁর রাজনৈতিক পথচলার অন্যতম বৈশিষ্ট্য বলে তাঁরা মনে করেন।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত সাখাওয়াত হোসেন সজীব একজন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন লেবু'র সন্তান। 

মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়কে সামনে রেখে তিনি এগিয়ে যেতে চান। তিনি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পাদন ও আয়োজনের সঙ্গে যুক্ত থাকার কথা জানা গেছে। 

সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা তাঁকে মানুষের কাছাকাছি আসতে সহায়তা করছে বলে তাঁর সমর্থকদের দাবি।

সাত ইউনিয়ন ও এক পৌরসভার মানুষের দ্বারে দ্বারে

দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে ঘিরে ভাইস চেয়ারম্যান পদে জনসম্পৃক্ততার প্রস্তুতি নিচ্ছেন সাখাওয়াত হোসেন সজীব। সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন ভাবনা জানতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।

খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, কৃষক-শ্রমিকের সমস্যা, তরুণদের কর্মসংস্থান এবং এলাকার উন্নয়ন নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন। তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের আস্থা ও সহযোগিতা অর্জন করতে চান তিনি।

জনগণের সেবায় কাজ করতে চান

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সাখাওয়াত হোসেন সজীবের সমর্থকেরা বলেন, তিনি একজন নির্লোভ, আদর্শবান ও জনবান্ধব মানুষ হিসেবে পরিচিত। সাধারণ মানুষের বিপদে পাশে থাকা, অন্যায়ের সঙ্গে আপোষ না করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন।

তাঁদের মতে, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগণের সেবায় কাজ করার সুযোগ পাবেন সজীব। তবে নির্বাচনী কার্যক্রম, প্রার্থিতা ও ভোটের সময়সূচি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও ঘোষণার ওপর নির্ভরশীল।

সাখাওয়াত হোসেন সজীবের পক্ষ থেকে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করা হয়েছে। 

সাখাওয়াত হোসেন সজীব তাঁর প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চাই।।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি সজীবের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x