ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

পাঁচবিবিতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের আহ্বান

ছবি: প্রতিনিধি

লিঙ্গ সমতা প্রতিষ্ঠা,নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধনের কনফারেন্স রুমে উপজেলা জেন্ডার ইকুইলিটি ফোরামের ত্রৈমাসিক সভায় বক্তারা এ আহ্বান জানান।

সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, জিএফএ কনসালটিং গ্রুপ কর্তৃক পরিচালিত এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর MSF EmpowerHer প্রকল্পের আওতায় বন্ধনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ বিপ্লব আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোছা. খালেদা আক্তার বিজলী। সভায় স্বাগত বক্তব্য দেন বন্ধনের কো-অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরী বিপ্লব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা ও বন্ধন নির্বাহী পরিষদের সভাপতি মোঃ তারিকুল আলম চৌধুরী।

সভায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী। তিনি স্থানীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি, নারীর অধিকার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নারী নেতৃত্বকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় ফোরামের চলমান কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সভায় ফোরামের সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x