ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বদলগাছীতে বিএনপির সমাবেশ

ছবি: প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বদলগাছী চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল ও দেশের স্থিতিশীলতা রক্ষায় এসব কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেন।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বদলগাছীতে বিএনপির সমাবেশ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x