ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মান্দায় খরা সহিষ্ণু ফল ও ফসল চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় সিসিএজি সদস্যদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন।

প্রশিক্ষণে খরাপ্রবণ এলাকায় সহনশীল ফল ও ফসল নির্বাচন, চাষাবাদ পদ্ধতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষিতে অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণটি বাস্তবায়ন করে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা। সংস্থাটির কমিউনিটি মোবিলাইজেশন অফিসার (সিএমও) মো. আরিফুজ্জামান প্রশিক্ষণে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরাপ্রবণ এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপযোগী ফল ও ফসলের চাষ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মান্দায় খরা সহিষ্ণু ফল ও ফসল চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x