বগুড়ার সাবগ্রাম চক আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আনোয়ারুল কাদির বিটুর উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকার, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ডা. লায়েল, ডা. মাহবুবসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে তাদের সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
চেক পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।