ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ফুলবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি: প্রতিনিধি

সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ২৬ সেপ্টম্বর) বিকেল ৫ টায় পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন সরকার পাপ্পুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক খুরশিদ আলম মতি, যুগ্ন আহবায়ক দারুল ইসলাম চৌধুরী,যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মানিক মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার,সদস্য সচিব মাহবুব আলম মিলন,যুগ্ন আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল।

সমাবেশে বক্তারা বলেন দেশকে ভঙ্গুর অবস্থা করে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসরা এখন দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা করছে। ছাত্রদল দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সর্বদা প্রস্তুত আছে আওয়ামী লীগ কোনরকম সন্ত্রাসী কার্যক্রম চালালে, ছাত্রদল তা শক্ত হাতে প্রতিহত করবে।

মিছিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা সাব্বির হোসেন,শিপন রহমান, শিবনগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মানু হোসেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
ফুলবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x