ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচ্ছন্নতা কর্মসূচি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নাটোরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচিকালীন কার্যালয়ের চারপাশ ও আশপাশের সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ি ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালক রীফা রাওনাক নীতু জানান, ডেঙ্গু ও মশাবাহিত যেকোনো রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি হলো পরিচ্ছন্নতা। শুধু একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

​কর্মসূচিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x