ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

স্বামীর বিরুদ্ধে নির্যা*তন ও সর্বস্ব আত্মসাতের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বামী মোঃ আবুল কাশেম ফসলুল করিম (ফেরদৌস)-এর বিরুদ্ধে ভয়াবহ শারীরিক নির্যাতন, প্রতারণা ও জমি-সম্পদ আত্মসাতের অভিযোগ তুলেছেন মোছাঃ উম্মে হাবিবা (হিরা) নামের এক নারী। তিনি আদমদীঘি উপজেলার চাটখাইর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী লিখিত বক্তব্যে জানান, গত ২০/১২/২০২৪ তারিখে বিয়ের পর থেকেই তাঁর ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, যার মধ্যে ইলেকট্রিক শক দেওয়া, বিষাক্ত ওষুধ খাইয়ে সন্তানকে হ*ত্যা*র চেষ্টা এবং এমনকি শ্বা*স*রোধ করে হ*ত্যা*র চেষ্টার মতো বর্বর ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, আইনগত পদক্ষেপ নেওয়ার পর এবং ভুয়া তালাক দেখানোর পরও তিনি সাবেক স্বামীর দ্বারা নিজ বাড়িতে অসংখাবার ধ*র্ষ*ণে*র শিকার হয়েছেন।

 এছাড়া, সাবেক স্বামী তাঁর অর্জিত বাড়ি, স্থাবর-অস্থাবর সম্পদ, গহনা, আসবাবপত্র, চেকবই, এনআইডি এবং সন্তান ও নিজের জীবনযাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র আটকে রেখেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরও দাবি করেন যে, ব্যাংকের ঋণ ও জমি বিক্রির কথা বলে তাঁর কাছ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ অর্থ (১১ লাখ, ৭ লাখ ও ৪ লাখ টাকা) নেওয়া হলেও জমির দলিল বা হস্তান্তর সম্পন্ন করা হয়নি। পাশাপাশি তাঁর জমাকৃত জামানতের চেক ও বাইকও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে এবং নিজের ক্রয়কৃত বাড়ি, জমি, গহনা, ফার্নিচারসহ অবরুদ্ধ সকল মালামাল ও অর্থ উদ্ধারে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিকট জরুরি ভিত্তিতে আইনি সহায়তা এবং বিচারিক হস্তক্ষেপের আকুল দাবি ও আহ্বান জানিয়েছেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

স্বামীর বিরুদ্ধে নির্যা*তন ও সর্বস্ব আত্মসাতের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x