ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জুলাই যোদ্ধাদের এমআইএস ও গেজেটভুক্তি দ্রুত সম্পন্নের দাবি

ছবি: প্রতিনিধি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের এমআইএস (MIS) অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেট প্রকাশের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বগুড়া জেলা প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অনেক জুলাই যোদ্ধার আবেদন প্রায় দুই বছর ধরে অসম্পন্ন বা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এর ফলে তারা সরকারি স্বীকৃতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্মারকলিপিতে জুলাই যোদ্ধাদের দীর্ঘদিন ধরে অসম্পন্ন থাকা এমআইএস অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত শেষ করে সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া এমআইএসভুক্ত ও যাচাই-বাছাই সম্পন্ন জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ দ্রুত সম্পন্ন করা এবং জেলা প্রশাসকের কার্যালয়সহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আটকে থাকা আবেদন ও ফাইলের বর্তমান অবস্থা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

কোনো আবেদন বা ফাইল অসম্পূর্ণ থাকলে সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘাটতি কাগজপত্র ও পরবর্তী করণীয় লিখিতভাবে জানানোরও দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে প্রকৃত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, বিষয়গুলো মানবিক ও জরুরি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষমাণ আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষে স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম শামীম, মো. সাগর উদ্দিন ও মো. এরফান। সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ১৪৫৮০/২৬।

স্মারকলিপির সঙ্গে গণস্বাক্ষর সংবলিত তালিকা এবং জুলাই যোদ্ধাদের আবেদন তালিকা/স্মারকলিপির কপি সংযুক্ত করা হয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের এমআইএস ও গেজেটভুক্তি দ্রুত সম্পন্নের দাবি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x