ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র বাঁধনের মৃ*ত্যু

কলেজ ছাত্র বাঁধন

বগুড়া শহরের স্টেশন রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা/য় সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী তামজিদ হাসান বাঁধন (২২) নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার আগে তিনি কলেজে তৃতীয় বর্ষের ফরম পূরণের কাজে গিয়েছিলেন। তিনি শহরের সবুজবাগ এলাকার জাহিরুল ইসলামের পুত্র।

রোববার সন্ধ্যা ৬ টার দিকে স্টেশন রোডের পুরান বগুড়া ওয়াপদা গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পরিবার ও স্থানীয়রা জানান, বাঁধন সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং তিনি রাস্তার ডিভাইডারের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র বাঁধনের মৃ*ত্যু

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x