ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

‘ডিজিটাল যুগে তথ্যের অখণ্ডতা রক্ষা: তথ্যের বিশৃঙ্খলা মোকাবিলায় তথ্যপ্রাপ্তির অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর)  নাটোর পুরাতন প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সনাকের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. শফিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও পথসভায় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সনাক সদস্য, ইয়েস সদস্য, এসিজি সদস্য ও টিআইবির কর্মীরা অংশ নেন।

পথসভায় সনাক সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, তথ্য অধিকার সাধারণ নাগরিকদের একটি মৌলিক অধিকার। তথ্য অধিকার আইনের মাধ্যমে সাধারণ নাগরিকরা তাদের প্রয়োজন অনুযায়ী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তথ্য জানতে পারেন।

তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করাও জরুরি। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যের অবাধ প্রবাহ জনগণকে ক্ষমতায়িত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে।

এ সময় বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি মো. হাফিজা খানম জসিম ও সনাক সদস্য মো. সাইফুল হুদা বাবু।

কর্মসূচিতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে টিআইবির সুপারিশমালা উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. শফিউল ইসলাম।

কর্মসূচিতে বক্তারা তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন, নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ সহজ করা এবং ডিজিটাল মাধ্যমে তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x