ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

শ্রমিকদের অধিকার রক্ষায় শপথ নিলেন নতুন নেতারা

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নয় সদস্যের কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এম কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম ইমন, আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা ও বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু।

এর আগে গত ৫ সেপ্টেম্বর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে নুরনবী মৃধা ও কোষাধ্যক্ষ পদে মো. ইমরান হোসেন নির্বাচিত হন। অন্য পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সোমবারের অনুষ্ঠানে নবনির্বাচিত নয় সদস্যের পরিচিতি শেষে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি কামরুজ্জামান কমল। পরে শ্রমিকদের বিভিন্ন দাবি ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে শ্রমিক নেতারা সংগঠনের উন্নয়ন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা, নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি শ্রমিকদের সমস্যা সাংগঠনিকভাবে মোকাবিলা ও সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কমল বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম কারিগর। তাঁদের শ্রম ও ঘামে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নতুন কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং কোনো শ্রমিক যাতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শ্রমিকদের অধিকার রক্ষায় শপথ নিলেন নতুন নেতারা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x