ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বড়াইগ্রামে পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামের পলিথিনের নিচে বসবাস করা বৃদ্ধ কফিল প্রামাণিক (৭০) ও তার দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আসমত প্রামাণিক (৫২) অবশেষে পেলেন মাথা গোঁজার ঠাঁই। শুক্রবার বিকেলে তাদের নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য আব্দুল আজিজ।

বিভিন্ন গণমাধ্যমে বাবা-ছেলের দুর্দশার খবর প্রকাশের পর ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ঘরটি নির্মাণ করা হয়। ঘরে পাকা মেঝে, টিনের বেড়া ও টিনের চাল দেওয়া হয়েছে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল আজিজ পরিবারটির পানির সমস্যা সমাধানে একটি বিদ্যুৎচালিত পাম্প দেওয়ার প্রতিশ্রুতি দেন।

জানা যায়, প্যারালাইজড হয়ে চলাচলে অক্ষম কফিল প্রামাণিক ও তার দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আসমতের নিজস্ব কোনো বাড়িঘর ছিল না। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পলিথিন টাঙিয়ে বসবাস করছিলেন তারা। দৃষ্টি প্রতিবন্ধী ছেলে ভিক্ষা করে কোনোভাবে বাবার খাবারের ব্যবস্থা করতেন।

তাদের দুর্দশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি ও উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে সরেজমিনে পরিদর্শন করে তাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. শামসউদ্দিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেলসহ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বড়াইগ্রামে পলিথিনের নিচে থাকা বাবা-ছেলে পেলেন নতুন ঘর

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x