প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জিলা স্কুল ও আলতাফুনেছার খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার সকাল ১০ টায় এ পরিছন্নতা অভিযান হয়।
পরিছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পি. এম. ইমরুল কায়েস, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী,৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু।