ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নেপালতলীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ছবি: প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে বগুড়ার গাবতলী উপজেলার ৫নং নেপালতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ইউনিয়ন পরিষদের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ৪র্থ ধাপে নেপালতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স ভবন ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

অভিযানে পরিষদ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও অপ্রয়োজনীয় বস্তু অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থলগুলো পরিষ্কার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নেপালতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শ্রী সঞ্জয় কুমার দত্ত, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকারিয়া ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখলেই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নেপালতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নেপালতলীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x