ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মা*দক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান-এমপি ফজলে হুদা

ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমাম-মোয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে মাদক প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি ফজলে হুদা বলেন,মাদক ও বাল্যবিয়ে সমাজের জন্য বড় ধরনের সমস্যা। এগুলো প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান,ধর্মীয় নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে ইমাম ও মোয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরিতে তাঁরা কার্যকর ভূমিকা রাখলে মাদক ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় বদলগাছী ইসলামিক ফাউন্ডেশন, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন। তাঁরা মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মা*দক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান-এমপি ফজলে হুদা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x