ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে ৩ অক্টোবর  শনিবার সকাল ১০ ঘটিকায় আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পাবনা বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পাবনার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব তানবীর আহমেদ মহোদয় এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহাঙ্গীর হোসেন মহোদয়। এ সময় জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদালত প্রাঙ্গণের আশপাশে একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহোদয় এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দ্যেশে পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করে আগামী তিন মাস নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়।

সবশেষে, বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পাবনা পৌরসভার সহযোগিতায় ফগার মেশিনের মাধ্যমে আদালত প্রাঙ্গণে মশা নিধনের লক্ষ্যে ধোঁয়া ও কীটনাশক ছিটানো হয়। এ কর্মসূচির মাধ্যমে আদালত প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং বিচার বিভাগে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x