ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় ভি মোটো ব্র্যান্ডের ইভি কেয়ারের যাত্রা শুরু

ছবি: প্রতিনিধি

বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্যান্ড ভিমোটোর নতুন শোরুম ভি মোটো ইভি কেয়ারের যাত্রা শুরু হয়েছে। আজ সন্ধ্যায় শহরের সূত্রাপুর গোহাইল রোডে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শোরুমটির কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের প্রথম দিনেই গ্রাহকদের হাতে চারটি বৈদ্যুতিক বাইক হস্তান্তর করা হয়েছে। শোরুম কর্তৃপক্ষের দাবি, প্রথম দিনেই গ্রাহকদের এই সাড়া বগুড়ায় বৈদ্যুতিক বাইকের প্রতি মানুষের আগ্রহের প্রতিফলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিমবা মটসের সিইও মুনেম শাহরিয়ার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইভি কেয়ার বগুড়ার সত্ত্বাধিকারী উত্তম কুমার দে ও খোরশেদ আলম। বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, বগুড়া জেলা মোবাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, বগুড়া স্মার্ট বাইকারের পক্ষ থেকে বাবু, বগুড়া ফ্রিডম বাইকাসের রাসেলসহ আরও অনেকে। উদ্যোক্তারা জানান, নতুন এই শোরুমে ভিমোটোর টিসি, টিএসএক্স, সিইউ, সিইউ মিনি ও সিইউ ডুকাটি মডেলের পাশাপাশি ই-ম্যাক্সের এস ৮০, এস ৬০০ ও এফএক্স মডেলের বৈদ্যুতিক বাইক পাওয়া যাবে। ফলে দৈনন্দিন যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজন অনুযায়ী গ্রাহকদের একাধিক মডেল বেছে নেওয়ার সুযোগ থাকছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিমোটো বর্তমানে ৯০ টিরও বেশি দেশে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহন নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি মোটোজিপির সরকারি পৃষ্ঠপোষক এবং এফআইএম এক্সপ্লোরার রেসিংয়ের বৈদ্যুতিক স্কুটার সরবরাহকারী। পাঁচবারের মোটোজিপি বিশ্বচ্যাম্পিয়ন জর্জ লরেঞ্জো ভিমোটোর ব্র্যান্ড দূত হিসেবে যুক্ত রয়েছেন। এ ছাড়া উবার ও গ্র্যাবের বৈদ্যুতিক যানবাহন অংশীদার হিসেবেও ভিমোটো কাজ করছে। প্রতিষ্ঠানটির সিপিএক্স প্রো মডেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩১ দশমিক ০৬ কিলোমিটার পথ অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বগুড়ায় নতুন শোরুম চালুর ফলে উত্তরাঞ্চলে ভিমোটোর বিক্রয় ও গ্রাহকসেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হলো। শোরুমের মাধ্যমে স্থানীয় গ্রাহকেরা ভিমোটো ও ই-ম্যাক্সের বিভিন্ন বৈদ্যুতিক বাইক সম্পর্কে সরাসরি তথ্য, ক্রয় সুবিধা ও গ্রাহকসেবা পাবেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় ভি মোটো ব্র্যান্ডের ইভি কেয়ারের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x