ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন
ছবি: প্রতিনিধি

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যত গঠনে ৬০ বছর” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধার সড়কগুলো প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল চকলেট, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, আব্দুস সোবহান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাবের হোসেন, সিনিয়র শিক্ষক আসাদুল ইসলাম, তপন কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা শিক্ষকদের বিষয়ে সরকারের গৃহিত উদ্যোগের ভূয়সি প্রশংসা করে ধন্যবাদ জানান। সেইসাথে এমপিরওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবি জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, সরকার আপনাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা এই সরকারের সময়ে তার সুফল ভোগ করতে পারবেন। তবে আপনাদেরও এমন কিছু উদ্যোগ নিতে হবে যাতে শিক্ষার হার বৃদ্ধি পায়। সেইসাথে বাল্যবিয়ে, মাদক ও ডেঙ্গুমুক্ত শিক্ষাজ্ঞন তৈরীর উদ্যোগ নেওয়ার আহবান জানান।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন
0:00 0:00
1.0x