ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে বগুড়ায় পুলিশের মতবিনিময়

ছবি: প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বগুড়ায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) জেলা পুলিশ বগুড়ার আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে শহরসহ জেলার প্রতিটি এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। পূজামণ্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যার কথা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে শোনা হয়। তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পুলিশ সুপার।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে বগুড়ায় পুলিশের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x