ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে নিখোঁজের ছয় দিন পর যুবকের অর্ধগ*লিত মর*দেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বনপাড়া পৌরসভার কালিকাপুর আদর্শ গ্রামের একটি নির্মাণাধীন শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত শহিদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার থেকে শফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। মঙ্গলবার  প্রতিবেশী মামুন হোসেনের নির্মাণাধীন শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে নিখোঁজের ছয় দিন পর যুবকের অর্ধগ*লিত মর*দেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x