ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি পিন্টুর তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু শিবির

ছবি: প্রতিনিধি

বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টুর তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর র) সকাল ১০ টায় ডা. ইব্রাহিম আই কেয়ারের আয়োজনে মাল গ্রাম চাপোড় পাড়া এলাকায়   চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, শিবিরে আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তাদের বিনা খরচে অপারেশন, ওষুধ, চশমাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

চক্ষু শিবিরের তত্ত্বাবধায়ক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু বলেন, “চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখের সমস্যায় ভুক্তভোগী একজন মানুষই এর কষ্ট সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। সাধারণ মানুষের কথা বিবেচনা করে তাদের দোরগোড়ায় চক্ষুসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

দিনব্যাপী এ চক্ষু শিবিরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় ওয়ার্ড বিএনপির সভাপতি পিন্টুর তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x