ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ

ছবি: প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার বিকালে বগুড়া মহানগরীর ৫ নং ওয়ার্ডের কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ থানা রোড হতে কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মহানগরীর অফিস সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫ নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলাম, রাজাবাজার আড়ৎদার সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, ৬ নং ওয়ার্ড আমীর হানজালা প্রমুখ।

৫ নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলামের সভাপতিত্বে লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি যেসব এলাকায় পানি জমে এডিস মশার প্রজনন ধ্বংশ করতে হবে। দেশে ডেঙ্গুর ভয়াবহতায় হাসপাতালগুলোতে এখন রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। ডেঙ্গুতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বাসাবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণসহ মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরে নিউ মার্কেট,রেলগেট চাঁদনী বাজার এলাকার দোকানদার,পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x