ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

আর্থিক অনিয়ম, দুর্নীতি, নিয়মিত ক্লাস না হওয়া ও শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে সড়ক অবরোধের উদ্যোগ নিলেও পরে জনভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যালয়ের ভেতরেই অবস্থান নেন শিক্ষার্থীরা।

এর আগে গত ৪ অক্টোবর একই দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সে সময় প্রশাসনের আশ্বাসে তিন দিনের জন্য আন্দোলন স্থগিত করা হয়। বুধবার ফের বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে। নিয়মিত ক্লাস না হওয়া, নিম্নমানের টিফিন, অপরিচ্ছন্ন শ্রেণিকক্ষ, ব্যবহার অনুপযোগী টয়লেট এবং ডিজিটাল ল্যাব ব্যবহারে বাধাসহ নানা সমস্যার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। খেলাধুলার জন্য বরাদ্দ অর্থও শিক্ষার্থীরা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনের একপর্যায়ে জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুমনী আক্তার বিদ্যালয়ে উপস্থিত হন। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আপাতত ছুটিতে পাঠানোর পাশাপাশি আর্থিক অনিয়ম এবং শিক্ষার পরিবেশ সংক্রান্ত অভিযোগ তদন্তে দুটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত জানান। একই সঙ্গে বিষয়টি শিক্ষা অধিদপ্তরকে জানানোর কথা বলেন তিনি।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে জেলা প্রশাসকের গাড়ি ঘিরে ধরেন। পরে পুলিশের হস্তক্ষেপে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।

এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

এ বিষয়ে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x