ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে যুবকের মৃ*ত্যু

নিহত মাহির ওয়াসিফ মিতুল

জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের মৃত্যু  হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাওয়ার পথে সদর উপজেলার  ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে যুবকের মৃ*ত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x