সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনের প্রত্যয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেরাদেশ ডটকম অনলাইন নিউজ পোর্টাল। শনিবার (১ আগস্ট) রাতে সান্তাহার-নওগাঁ মেইন রোডে পৌর শহরের আলতা প্যালেসের ২য় তলায় সেরাদেশের প্রধান কার্যালয়ে ওয়েবসাইটটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্পাদকমণ্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরাদেশ ডটকমের সম্পাদক আতোয়ার হোসেন, বার্তা সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, মফস্বল সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সম্পাদক ছায়ফুল ইসলাম (শিক্ষাঙ্গন ও সেরা ইসলাম), হেড অব মাল্টিমিডিয়া পবিত্র কুমার মজুমদার, নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সেরাদেশ ডটকমের সম্পাদক আতোয়ার হোসেন এই নিউজ পোর্টালের সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

