ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন

ছবি: প্রতিনিধি

বিশ্ব নদী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বগুড়ার এসপি ব্রিজ সংলগ্ন করতোয়া নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাপা বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকত। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

মানববন্ধনে বক্তারা করতোয়া নদীর দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত ওয়াকওয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় ওয়াকওয়েটি প্রশস্ত হলেও জেলখানা এলাকায় এসে তা সংকীর্ণ হয়ে গেছে। নদীর তীর ও জনসাধারণের চলাচলের সুবিধা বিবেচনায় নিয়ে ওয়াকওয়েটি পরিকল্পিতভাবে নির্মাণ ও সম্প্রসারণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাপার উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ারুল করিম দুলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, মোতাছিম বিল্লাহ শিমুল ও মো. ফজলুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন এম ফজলুল হক বাবলু, জাকিয়া সুলতানা, আস্তারী রহমান, আহসান হাবিব তালুকদার রঞ্জু, জাহেদুর রহমান, শাহ্ সাব্বির রহমান, অধ্যাপক মোজাফফর রহমানসহ বাপার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x