ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা ও দোয়া

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. তারিকুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। 

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিষয় : নওগাঁ জুলাই গনঅভ্যুত্থান আলোচনা

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা ও দোয়া

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. তারিকুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। 

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সেরাদেশ

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x