ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

নওগাঁর সাপাহারে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা রক্ষা।”

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মোসাঃ ফরিদা পারভিন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী (রেনু) এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল চড়ে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট ঘুরে পুনরায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার লক্ষ্যেই আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোকলেছুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরীসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বিষয় : নওগাঁ আদিবাসী দিবস

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x