ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

এবছর ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

এবছর ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

গতকাল সকালে এসএসসি ২০২৬ সালের ফল প্রকাশ হয়েছে। এ বছর ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়া ৬৬৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এ চিত্র দেখা গেছে।

তবে, গত বছরের তুলনায় এ বছর শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর ১৩৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। এ বছর সেই সংখ্যা বেড়ে ৩১২টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি। অন্যদিকে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।

৯টি সাধারণ বোর্ডে ৫৭ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এর মধ্যে শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি দিনাজপুর শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ১৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।

এরপর যশোর শিক্ষা বোর্ডে ১১টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। চট্টগ্রামে আটটি, ঢাকায় ছয়টি, রাজশাহী ও বরিশালে পাঁচটি করে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চারটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি।

অন্যদিকে, সিলেট ও কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর কোনো শূন্য পাশ প্রতিষ্ঠান নেই।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এবছর ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
এবছর ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল
0:00 0:00
1.0x