ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার

ছবি: প্রতিনিধি

নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকায় দীর্ঘ ৩৫ বছর ধরে বেদখলে থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১ দশমিক ৩৭ একর সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। হোমিওপ্যাথি কলেজসংলগ্ন মূল্যবান এ সম্পত্তিটি এতদিন একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিল বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধার করা জমিটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। দীর্ঘদিন অবৈধ দখলে থাকার পর জমিটি প্রাকৃতিকভাবে পুকুরে পরিণত হয়ে ব্যবহৃত হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন। এ সময় নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা জমির চারপাশে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জমির ওপর জেলা প্রশাসকের মালিকানার সাইনবোর্ড স্থাপন করে সরকারি সম্পত্তিটি পুনরায় প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন বলেন, জমিটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। প্রাকৃতিকভাবে রূপান্তরিত হয়ে পুকুরে পরিণত হওয়া এ জমি প্রায় ৩৫ বছর ধরে বেদখলে ছিল। প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা সম্পত্তিটি সাইরাত খাস জমি হিসেবে শ্রেণিভুক্ত করে সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে লিজ দেওয়ার ব্যবস্থা করা হবে।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন ধরে বেদখলে থাকা সরকারি সম্পত্তি চিহ্নিত করে পর্যায়ক্রমে তা উদ্ধার করা হবে।

প্রায় ৩৫ বছর পর সরকারি মূল্যবান সম্পত্তি দখলমুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x