ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

নদীগর্ভে বিলীন হচ্ছে মাঝিপাড়া সড়ক,বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় গ্রামের যোগাযোগ

মাঝিপাড়া ব্রিজসংলগ্ন সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া ব্রিজসংলগ্ন সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে সড়কের একটি অংশ ভেঙে নদীতে চলে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান ও পথচারী চলাচল। দ্রুত ব্যবস্থা না নিলে অল্প সময়ের মধ্যেই সড়কটির যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিপাড়া ব্রিজসংলগ্ন সড়কটি দুর্গাহাটা ইউনিয়নের সঙ্গে শিলদাহবাড়ি, বেতুয়ারকান্দি ও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। এছাড়া সোনাতলা উপজেলার ডোমকান্দিসহ ৭টি গ্রামের মানুষও এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন। নদীর ভাঙন অব্যাহত থাকায় সড়কটি দ্রুত সংকুচিত হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সড়ক ব্যবহার করেন। সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে কয়েকটি গ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তাদের অভিযোগ, ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মাঝিপাড়া ব্রিজসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি পুরোপুরি নদীগর্ভে চলে যেতে পারে। এতে দুর্গাহাটা ইউনিয়নের সঙ্গে শিলদাহবাড়ি, বেতুয়ারকান্দি এবং সোনাতলার ডোমকান্দিসহ আশপাশের কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিক।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নদীগর্ভে বিলীন হচ্ছে মাঝিপাড়া সড়ক,বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় গ্রামের যোগাযোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x