ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

নওগাঁর আত্রাইয়ে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) উপজেলার মসজিদ ও ধর্মীয় প্রতিনিধির হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান।

এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।  এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আকবর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x