ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

এপ্রিল-মার্চ হবে অর্থবছর

এপ্রিল-মার্চ হবে অর্থবছর

দেশে বর্ষাকালে অবকাঠামোগত উন্নয়নকাজ ব্যাহত, দীর্ঘায়িত এবং কাজের গুণগতমান ক্ষতিগ্রস্ত হওয়ায় অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে চলতি ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের অন্তর্বর্তী অর্থবছর হিসেবে ধরে জুলাই থেকে মার্চ পর্যন্ত করার পর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে কার্যকর করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত হিসেব করা হয়। সরকারের মতে, এ সময়সীমার কারণে জুলাই-আগস্টে বর্ষাকালের মধ্যেও অবকাঠামোগত উন্নয়নকাজ চালিয়ে যেতে হয়। এতে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, অন্যদিকে কাজের গুণগতমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও সৃষ্টি হয়।

সরকার মনে করছে, অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত করা হলে বর্ষা শুরুর আগেই অধিকাংশ অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করা সম্ভব হবে। এ কারণে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা যুক্তিযুক্ত বলে মনে করছে মন্ত্রিসভা।

এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

অর্থবছরের সময়সীমা পরিবর্তনের জন্য বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবস্থায়ও প্রযুক্তিগত পরিবর্তন আনার প্রয়োজন হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবর্তনের প্রক্রিয়ায় ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর নয় মাসে, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত চলবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমা অনুযায়ী সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এপ্রিল-মার্চ হবে অর্থবছর

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
এপ্রিল-মার্চ হবে অর্থবছর
0:00 0:00
1.0x